কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) দুই সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ও বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা দু’টি ঘটে।
মঙ্গলবার রাত ১২টার দিকে ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আরএসও’র ছোঁড়া গুলিতে আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-১৪ এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়, সেখানে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হয়। তিনি ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।
এদিকে এই ঘটনার জেরে আরসার সদস্যরা বুধবার ভোর ৫টার দিকে ১৫ নম্বর ক্যাম্পে আরএসও’র ওপর হামলা চালায়। এ সময় আরাফাত নামে আরএসও’র এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করে আরসার সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর।
—-ইউএনবি


আরও পড়ুন
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২১ হাজার টাকা জরিমানা
নাটোরে হত্যা মামলায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ
নাটোরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের সময় ১৬ টি ব্যাটারি ও সরঞ্জাম জব্দ