বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান।
রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার কোমুরা মাসাহিরো এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সম্পর্কে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া স্থানীয় বাংলাদেশিদেরও সহায়তা করতে চায় জাপান।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্থায়ী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্থায়ী সমাধানে অব্যাহত প্রচেষ্টার জন্য জাপানকে ধন্যবাদ জানান।
—ইউএনবি


আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক