সিনহুয়া, গাজা :
অবরুদ্ধ উপকূলীয় গাজার বিভিন্ন স্থানে মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সিনহুয়াকে পাঠানো এক সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলের দেইর আল-বালাহ, রাফাহ ও খান ইউনিস শহর এবং উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলাটি চালিয়েছে ইসরায়েল।
এতে আরও বলা হয়, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে অন্তত ৩ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল, হামাস ও সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর আক্রমণ কমেছে।


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী