জাতীয় মাছ ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাতে শেষ হতে যাওয়ায় জেলেরা আবার ইলিশ ধরা শুরু করতে যাচ্ছেন।
জেলেরা দেশের বিভিন্ন স্থানে ইলিশ মাছ ধরতে নদীতে যাওয়ার জন্য এখন জাল ও নৌকা তৈরিতে ব্যস্ত।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে বাংলাদেশের জাতীয় মাছটির নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার পদ্মা-মেঘনা অভয়ারণ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।
১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করা হয়।
—-ইউএনবি


আরও পড়ুন
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪