রাজধানীর গুলশানের ১ নম্বর রোডে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে অংশ নেয়া নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে র্যাব জানায়, তমিজি হক গ্রেপ্তার হলে আত্মহত্যার হুমকি দিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তমিজি হকের বাসায় অভিযান শুরু করে র্যাব-১ এর একটি দল। মধ্যরাতের পর পর্যন্ত চলে এই অভিযান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তমিজি হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
—-ইউএনবি


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা: রমজানে আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী