ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এর আগে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহাজাহান।
গত ৪ নভেম্বর ঢাকার নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট
যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’