বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন শাখায় মোট নয়জন কবি-লেখক এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন—
কবিতা: মোহন রায়হান
কথাসাহিত্য: নাসিমা আনিস
প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্য: হাসান হাফিজ
অনুবাদ: আলী আহমদ
গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঈদে জমজমাট সেমাইয়ের বাজার, বেচাকেনায় স্বস্তি ব্যবসায়ীদের
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর
ঈদ শপিংয়ে বের হয়ে ছিনতাইয়ের শিকার, রিকশা থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু