সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ হন নিহতের ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম।
তিনি বলেন, এ বিষয়ে র্যাব-৯ কার্যালয়ে দুপুরে প্রেস ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপের ১৫ শ্রমিকের মৃত্যু হয়।
৮ জুন সিলেটের জেলা প্রশাসক ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
—-ইউএনবি


আরও পড়ুন
হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রবিবার
যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি