বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত কয়েক মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ২৭ এপ্রিল তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছিল।


আরও পড়ুন
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে কাতার-কুয়েত-বাহরাইন: পররাষ্ট্রমন্ত্রী
সবচেয়ে বড় তেল শোধনাগার ‘রাস তানুরা’ বন্ধ করলো সৌদি আরব
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ