স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদে প্রার্থী হিসেবে প্রস্তাব দিয়েছে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা সরাসরি জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারবেন না; শুধুমাত্র সংসদ সদস্যরাই এখানে উপস্থিত থাকতে পারেন।
তিনি জোর দিয়ে বলেন, সংবিধান সংস্কার বা রাজনীতির মঞ্চে যে আলোচনাগুলো হচ্ছে, তা রাজনৈতিক অধিকার হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে জাতীয় সংসদে কোনো অসাংবিধানিক বিষয় উত্থাপন করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন হয়, তবে সেটি জাতীয় সংসদের আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। সেই আলোচনার ভিত্তিতেই সংবিধান সংশোধনী আনা হবে এবং সংশোধনী সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের গঠন, শপথ গ্রহণ এবং কার্যক্রম সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, বাড়ছে ‘চুক্তির আশা’
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু