রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৪ মার্চ) বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি-মিডিয়া সেল) সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, রবিবার বিকাল ৪টা ৫ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিসের একটি দলের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও যোগ দেয়।
তিনি বলেন, তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
—–ইউএনবি


আরও পড়ুন
ঢাকা পলিটেকনিকে মধ্যরাতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, দিনে বিক্ষোভ
মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫-এর বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়
এশিয়ান কাপে চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ