বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।
রবিবার অসুস্থতার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
পদত্যাগপত্রে ইউজিসি চেয়ারম্যান জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের এক সরকারি আদেশক্রমে গত বছরের ২০ আগস্ট থেকে তিনি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এতে বলা হয়, অস্ট্রেলিয়ার চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থা অনুযায়ী তিনি দায়িত্ব পালনে অপারগ।
চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি গত বছরের ২৮ মে ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
—–ইউএনবি


আরও পড়ুন
আফগান-পাক যুদ্ধ: আফগান সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত
জুমার পরপরই দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা
রমজানে বাজার-সদাই: সবজি বাজারে স্বস্তি, তবে কমেনি মাছ-মাংসের দাপট