কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিক্ষুব্ধরা আওয়ামী লীগের অফিসটি ভাঙচুর করে।
পরে অফিসটি অগ্নিসংযোগ করে তারা। এ সময় তারা অফিসটি পাবলিক টয়লেট ঘোষণা করে। পরে সেখানকার দেয়ালে ‘পাবলিট টয়লেট’ লিখে দেয় আন্দোলনকারীরা।
এরপর রাত সাড়ে ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।


আরও পড়ুন
ডামুড্যায় মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন
নড়াইলে পলিথিন থেকে ডিজেল, কেরোসিন ও পেট্রোল আবিষ্কারের মডেল উপস্থাপন ক্ষুদে বিজ্ঞানীদের
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর