রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে মিরপুর রুপনগরের ইস্টার্ন হাউসিং এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান।
পল্লবী থানার ওসি কাজি ওয়াজেদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরের দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক নিহত হয়েছেন।
ওসি বলেন, মানিকের নামে থানায় একাধিক মামলা আছে। তিন মাস আগেও ডাকাতির প্রস্তুতির মামলায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।


আরও পড়ুন
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে কাতার-কুয়েত-বাহরাইন: পররাষ্ট্রমন্ত্রী
সবচেয়ে বড় তেল শোধনাগার ‘রাস তানুরা’ বন্ধ করলো সৌদি আরব
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ