জয়পুরহাট প্রতিনিধিঃ
“জনগণের টাকা যেনো আমার পেটে না ঢোকে। আমি আমানতের খেয়ানত করবো না, ইনশাআল্লাহ।” এমন মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ।
গতকাল বিকেলে নিজ গ্রাম কুজিশহরের মানুষ ও অত্র এলাকার নেতা-কর্মীদের উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ফজলুর রহমান সাইদ বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা ভোগের মাধ্যম নয়; এটি একটি আমানত। জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে সেই দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো। জনগণের একটি টাকাও যেন অপচয় বা আত্মসাৎ না হয়, সে বিষয়ে আমি কঠোর অবস্থানে থাকবো।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজে দুর্নীতি একটি বড় সমস্যা। এই দুর্নীতির সংস্কৃতি ভাঙতে হলে প্রথমে নিজেকে সৎ রাখতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের অধিকার রক্ষায় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম সহ্য করবো না।”
এসময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ব্যক্তিস্বার্থ নয়, জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। গ্রাম থেকে শুরু করে পুরো জয়পুরহাট-১ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা

আরও পড়ুন
রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিজয়ী
শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ৫৫ বছর পর বিএনপির প্রার্থীর বিশাল জয়