সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা জামায়াতে ইসলামীর শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসর নামাজের পর মাদ্রাসা মোড় থেকে মিছিল বের হয়ে মুক্তিযোদ্ধা মোড় হয়ে থানা রোড হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: তোফাজ্জল হোসেন,এ্যাসিস্টান্ট সেক্রেটারী আরিফুল ইসলাম। এসময় উপজেলা জামায়াতে সেক্রেটারী কাজী জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মমিনুর ইসলাম সেলিম, পৌর জামায়াতে সেক্রেটারী আহসান হাবীবসহ উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, শ্রমিক সমাজ, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে মাহে রমজানের সিয়াম পালন করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।


আরও পড়ুন
ডামুড্যায় মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন
নড়াইলে পলিথিন থেকে ডিজেল, কেরোসিন ও পেট্রোল আবিষ্কারের মডেল উপস্থাপন ক্ষুদে বিজ্ঞানীদের
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর