February 28, 2026
Saturday, February 28th, 2026, 7:20 pm

কালকিনিতে অগ্নিকান্ডে বিএনপি নেতার মুরগির ফার্ম-ফল বাগান পুড়ে ছাই

Oplus_131072

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে অগ্নিকান্ডে তৌহিদ হক চোকদার নামে এক বিএনপি নেতার বিশাল একটি মুরগির ফার্ম ও ফলের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর প্রানপন চেষ্টা চালায়। এতে করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানায়। আজ শনিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে,  উপজেলার এনায়েতনগর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদ হক চোকদার পার্শ্ববর্তী গ্রাম কালীনগরে বিশাল একটি মুরগির ফার্ম এবং পাশাপাশি তিনি একটি বিশাল বিভিন্ন প্রজাতির ফলের বাগান করেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ওই মুরগির ফার্ম করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু শনিবার দুপুরে হাঠাৎ করে রহস্যজনকভাবে ওই মুরগির ফার্ম ও ফল বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে প্রানপন চেষ্টা চালান। কিন্তু ততক্ষণে মুরগির ফার্মের মুরগিসহ ফল বাগানটি পুড়ে ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা তৌহিদ হক চোকদার জানান, আমার মুরগির ফার্ম ও ফল বাগানে কি ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সঠিকভাবে বলতে পারব না। আমার অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। সেই সঙ্গে আমার আজ স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমি থানায় অভিযোগ করবো। এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা খোকন জমাদার জানান, আমরা খবর পেয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম।