দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বর্বরোচিত হামলা ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না’।
সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি গভীর শোক প্রকাশ করে বলেন, হামলার শিকার হওয়া প্রত্যেকজন নিষ্পাপ শিশু ছিলেন।
তিনি এই ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন।


আরও পড়ুন
রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
বাংলায় বাবরি মসজিদ হতে দেব না: অমিত শাহ