ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
গতকাল থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। রোববার ইরানি মিডিয়া খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতি নিহত হয়েছেন। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির এক পুত্রবধূও হামলায় প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।
খামেনির নিহত হওয়ার ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আমিরাতে ১৩০টির বেশি ক্ষেপণাস্ত্র, ২ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান
খামেনিকে হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে তাণ্ডব, নিহত ৮