Saturday, March 14th, 2026, 1:37 pm

‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা

 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো প্রায় ২,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইতোমধ্যে রওনা হয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি।

জানা গেছে, এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নিতে পারবেন। কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করা বা ইরানের কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজন দেখা দিলে তাদের ব্যবহার করা হতে পারে।

এর ফলে ধারণা করা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার সংঘাতে এই মেরিন সদস্যরাই প্রথম মার্কিন স্থলসেনা হিসেবে মোতায়েন হতে যাচ্ছেন।

এই পদক্ষেপ থেকে বিশ্লেষকদের মতে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই যুদ্ধে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং অল্প সময়ের মধ্যে সংঘাত শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

সূত্র: আল–জাজিরা

এনএনবাংলা/পিএইচ