জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে শিগগিরই নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, এসি বাসের ভাড়া দুই থেকে তিনটি ধাপে বাড়তে পারে।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব হিসেবে পণ্যের মূল্য কিছুটা বাড়া অনিবার্য। তবে বাসভাড়া যেন কোনোভাবেই অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে।
উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
জ্বালানি চাহিদা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে যে চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণেই কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়বে—এ বিষয়টি জনগণকে মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি।
এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিক পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার