জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। ওই ঘোষণায় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার