গুলশান সোসাইটির নির্বাচনে আবারও দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ওমর সাদাত। মহাসচিব নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মৃধা।
গুলশান সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনের দ্বাদশ নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যারিস্টার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মিয়া ও ইভা রহমান। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আলি আশফাক। যুগ্ম মহাসচিব হয়েছেন খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুল আজম রোমেল।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।
এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ড. জাফরুল ইসলাম।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওমর সাদাত দীর্ঘদিন ধরে ‘নগর অধিকারকর্মী’ হিসেবে কাজ করে আসছেন। নতুন মহাসচিব মজিবুর রহমান মৃধা পেশায় একজন ব্যবসায়ী।
এনএনবাংলা/


আরও পড়ুন
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান
জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা