অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৯৯ লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৫৯১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫৯ হাজার ৯৫৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২৩ লাখ ২৫ হাজার ৬৮৭ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৯ হাজার ১২৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ১৬ হাজার ৬০০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ১৮১ জনে।


আরও পড়ুন
হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী
খামেনির পর এবার মারা গেলেন তাঁর স্ত্রী মানসুরেহ
খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে নিহত অন্তত ২৫