অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ১৫ লাখ অতিক্রম করেছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ১৫ লাখ ৪০ হাজার ১৬৯ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৭৭ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ১৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯২ হাজার ৩১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বৃহস্পতিবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯২৩ জনে।


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের