টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত ও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি অরক্ষিত রেলকক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন শিশু ও দুইজন মহিলা রয়েছে। গুরুত্বর আহত পাঁচজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
—-ইউএনবি


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
রাষ্ট্রপতির অপসারণ-বিএনপি এমপিরা সংস্কার পরিষদে শপথ নেবে, আশা নাহিদের
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী