অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। রবিবার তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের নিউজ চ্যানেল জিও জানিয়েছে, দুবাইয়ের আমেরিকান হাসপাতালে অ্যামাইলয়েডোসিস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই সামরিক শাসক।
অ্যামাইলয়েডোসিস এমন একটি অবস্থা যা অঙ্গ এবং টিস্যুতে একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে যা তাদের সঠিকভাবে কাজ করতে বাধা দেয়।


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে হামলার হুমকি ইরানের