অনলাইন ডেস্ক :
রাজধানীর গুলশানের একটি ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নেভাতে কাজ শুরু করেছেন।
রোববার সন্ধ্যা ৭টায় গুলশান ২- এর ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন জানান।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ভবনটি আবাসিক। সাততলায় আগুন লেগেছে। ১২ ও আটতলায় অনেকেই আটকা পড়েছেন বলে খবর পেয়েছি। তবে তাদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।


আরও পড়ুন
পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নাটোর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো মেসেঞ্জার হ্যাকিং গ্রুপের একজন গ্রেফতার