যুক্তরাষ্ট্র থেকে গত ১৪ মাসে ৬৭৫ বাংলাদেশি বহিষ্কার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই)। এর মধ্যে ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি অংশ সীমান্ত পার হওয়ার সময় ধরা পড়েছেন বা স্বেচ্ছায় নিজ দেশে ফিরেছেন।
আইসিই জানায়, অবৈধ অভিবাসীরা ‘হোম অ্যাপ’ ব্যবহার করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামির মতো দেশে ফেরার বিকল্পে ফেডারেল সরকার ফ্রি টিকেটের পাশাপাশি নগদ ২,৬০০ ডলার দিচ্ছে। এভাবে ফিরে যাওয়া অভিবাসীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৬ লাখ ৫ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে আরও প্রায় ১৯ লাখ অবৈধ অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) দাবি করেছে, মোট ৩০ লাখের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র স্বেচ্ছায় ছেড়ে গেছেন। এর মধ্যে ৭ লাখ ১৩ হাজারের বিরুদ্ধে পূর্বের ‘ডিপোর্টেশন’ নির্দেশ ছিল।
আইসিই’র মুখপাত্র বলেন, “স্বেচ্ছায় ফিরে যাওয়া অভিবাসীরা তাদের ভবিষ্যৎ সুযোগের জন্য প্রস্তুত থাকবেন এবং এটি মানবিক ও কার্যকরী সমাধান হিসেবে কাজ করছে।”
এনএনবাংলা/


আরও পড়ুন
ট্রাম্পের পোস্টেই কমছে, বাড়ছে, দুলছে তেলের বাজার
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী