ইয়াছিন রনি :
ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসমূহের প্রয়াত, ত্যাগী ও দুঃস্থ নেতাকর্মীদের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন।
প্রয়াত যুবলীগ নেতা জাকের হোসেন, মো. সেলিম, মোহাম্মদ হোসেন, আব্দুল করিম, আবুল কালাম ও আ’লীগ নেতা আবু আহমেদ আবুসহ নাম প্রকাশে অনিচ্ছুক দুই উপজেলায় প্রায় ৫ হাজার আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিবারের জন্য এ ঈদ উপহার পাঠান তিনি। চেয়ারম্যানের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী ২৫ রমজান সোমবার সকাল থেকে দুই উপজেলায় প্রতিটা পরিবারে পৌঁছে দেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।


আরও পড়ুন
রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২১ হাজার টাকা জরিমানা
নাটোরে হত্যা মামলায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরীকে জেল হাজতে প্রেরণ
নাটোরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের সময় ১৬ টি ব্যাটারি ও সরঞ্জাম জব্দ