অনলাইন ডেস্ক :
বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম পেসার হাসান মাহমুদ। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করছেন লক্ষ্মীপুরের এই পেসার। এরই মাঝে বাগদান সেরেছেন হাসান। ছেলের অনুশীলন দেখতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন হাসানের বাবা। হাসানের দুই ভাগ্নেকে নিয়ে স্টেডিয়ামে আসেন হাসানের বাবা। এ সময় দুই টাইগার পেসার তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে খুশির সংবাদ জানান হাসানের বাবা। বুধবার ছেলের বাগদান অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেন হাসানের বাবা। এদিকে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ। এরপর ওয়ানডে বিশ্বকাপের পর হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান তার বাবা।


আরও পড়ুন
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট
মেয়েদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে যা বললেন রুবাবা দৌলা
স্পোর্টস ডিপ্লোম্যাসি নিয়ে শামা-আমিনুলের বৈঠক