খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় ভূমিধসে রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা জানান, সকালে ভারি বর্ষণে ওই এলাকায় ভূমিধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ভূমিধসের কারণে সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও ছোট ট্রাক চলাচল বন্ধ থাকায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সড়ক থেকে মাটি সরাতে কাজ করছে, তবে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
—-ইউএনবি


আরও পড়ুন
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল ১৫–২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর
কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম
পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী