রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৫০মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইট বিজি-৫৮৪ সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিংঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাই -সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
—-ইউএনবি


আরও পড়ুন
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট
মার্কিন নাগরিকদের দ্রুত ১৪ দেশ ছাড়তে নির্দেশ