ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ফেসবুক ফলোয়ারদের ভুয়া প্রোফাইল সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে সতর্ক করেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়াতে এ ধরনের প্রতারণামূলক প্রোফাইলের ব্যাপারে সচেতন থাকুন!’
যদি কেউ এ ধরনের প্রোফাইল দেখে তবে নেটিজেনদের তাদের সঙ্গে ব্যক্তিগত তথ্য বিনিময় কিংবা অর্থ লেনদেন না করার অনুরোধ করেছে দূতাবাস।
এছাড়াও মার্কিন দূতাবাস, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রোফাইলগুলো রিপোর্ট করার উৎসাহিত করেছে।
—–ইউএনবি


আরও পড়ুন
বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য দেখে খুশি রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঢাকার দক্ষিণে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ, উত্তরে আদীব
১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি, ১৮ না হলে ভোটার তালিকায় নাম নয়