বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে রবিবার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আইএসপিআর উল্লেখ করেছে- অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
—–ইউএনবি


আরও পড়ুন
হরমুজ খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে ধস
হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্তের ঘোষণা দিল ইরান
দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ