তীব্র তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।
—–ইউএনবি


আরও পড়ুন
দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট