ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় লিচুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ২ জন ঘটনাস্থলে মারা যান।
শনিবার (১৫ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার।
পুলিশ জানায়, সকাল সোয়া 8টা দিকে চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়।
এই ঘটনায় ট্রাকে থাকা ২ জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গাড়ি দুটি আটক ও লাশ দুটি উদ্ধার করেছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে নিহত ২ জন ট্রাকের চালক ও তার সহকারী।
—–ইউএনবি


আরও পড়ুন
কুলাউড়ায় তিন প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিলেন এমপি শওকতুল ইসলাম
পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী
তেল দিতে দেরি হওয়ায় নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ