আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর তেজকুনিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা।
গোলাপের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।
গোলাপ মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিনি ।
—-ইউএনবি


আরও পড়ুন
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে কাতার-কুয়েত-বাহরাইন: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের ১৩০ শহরে ৫৫৫ নিহত: রেড ক্রিসেন্ট
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত, আহত ২