নিজস্ব প্রতিবেদক
লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে তারা দেশে ফিরেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।


আরও পড়ুন
জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে
খামেনিকে হত্যা, করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, সংঘর্ষ ও অগ্নিসংযোগ
ইরানে এমন হামলা চালানো হবে যা আগে কেউ দেখেনি: ট্রাম্প