অনলাইন ডেস্ক :
ভারতের বেঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল্যাটে থাকতেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্য। বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাট থেকেই এই অভিনেত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনেত্রী সৌজন্যর ঘর থেকে চার পাতার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা। সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি। সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরইমধ্যে মামলার তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ। ২৫ বছর বয়সী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরু পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।


আরও পড়ুন
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম