জেলা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরীফুল (৪৬) ও আব্দুল খালেক (৫০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‘সকাল ৯টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনকে হাসপাতালের ২৫, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন’ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।


আরও পড়ুন
কুমিল্লায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭, আহত ৬
প্রাথমিকে বিনামূল্যে স্কুলের পোশাক দেবে সরকার: ববি হাজ্জাজ
কমলগঞ্জে ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ