সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) তাসলিমুন নেছা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহতাছিম বিল্লাহ, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


আরও পড়ুন
সাপাহারে জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার-৫
উলিপুরে ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টৈ জরিমানা
নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত আহত