রাজধানীর মিরপুরে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ট্রাফিক মিরপুর বিভাগের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানায়, দুপুর আনুমানিক ১টা ৩ মিনিটে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে বাসটিতে আগুন লাগানো হয়।
তাৎক্ষণিকভাবে বাসটিতে অগ্নিসংযোগকারীদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় কেউ হতাহত হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন
নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রবিবার
যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি