টাঙ্গাইল প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু এর পক্ষ থেকে টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের ছাতা উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের জোবায়দা উচ্চ বিদ্যালয়,রহিমা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শিবনাথ উচ্চ বিদ্যালয়,বিশ্বনবী প্রাথমিক বিদ্যালয় ও জোবায়দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের ছাতা উপহার দেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।


আরও পড়ুন
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে একব্যক্তি গ্রেফতার
হোসেনপুরে বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়
মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল