কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় অংশকে কল্পকাহিনী বলে দাবি করেছেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসের ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।”
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালিতে এসব কথা বলেন তিনি।
মুফতি আমির হামজা বলেন, “১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো যুদ্ধের বিরুদ্ধে ছিল না, আমরা ছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আমাদের ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত সত্য জানা যায়। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “আজকের এই বিজয় র্যালির মূল উদ্দেশ্য হলো আমরা যে দেশের স্বাধীনতার পক্ষে ছিলাম, তা স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় আমাদের দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, “আমরা আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এখানে জন্ম নেওয়া প্রত্যেকেই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এনএনবাংলা/


আরও পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ
পাকিস্তানের সামরিক স্থাপনায় আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ
সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল