ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে।
এ ছাড়া ইসরায়েল দাবি করেছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র প্রধানও হামলায় নিহত হয়েছেন। বিবিসি-এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ হামলায় ইরানে অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
খামেনির মৃত্যুর পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করা হবে। বিবৃতিতে বলা হয়, কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে এবং অধিকৃত অঞ্চল ও ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’গুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সময়ে ইসরায়েল ইরানে শুরু করা সামরিক অভিযানের নাম দিয়েছে ‘সিংহের গর্জন’।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরানে এমন হামলা চালানো হবে যা আগে কেউ দেখেনি: ট্রাম্প
সিএনএনের বিশ্লেষণ: খামেনির মৃত্যুর পর ইরানে নেতৃত্বে আসছেন কে
ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের ল্যান্ডমার্ক বুর্জ আল আরব হোটেল