Sunday, March 1st, 2026, 12:51 pm

ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮

 

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৫ জন।

শনিবার সংঘটিত ওই হামলার পর থেকে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

বার্তা সংস্থা আইআরআইবি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্কুল ভবনের মেঝেতে সারিবদ্ধভাবে রাখা রয়েছে একাধিক মরদেহের ব্যাগ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলের লামের্দ প্রদেশে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা Islamic Republic News Agency (ইরনা)।

একজন স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে জানানো হয়েছে, জিমনেশিয়ামে নিহতদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

এনএনবাংলা/