বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে পৌঁছান।
প্রণয় কুমার ভার্মা বলেন, দুই দেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে সেই সম্পর্ক আরও সম্প্রসারণে ভারত কাজ করবে। একই সঙ্গে ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নতুন সরকারকে অভিনন্দন জানাতেই ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করতে এসেছেন। তিনি আরও বলেন, সীমান্তের বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে; বাণিজ্য বাড়াতে সেগুলো শিগগিরই চালু করার উদ্যোগ নেওয়া হবে।
তবে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এর আগে রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর সঙ্গে বৈঠকে প্রণয় ভার্মা জানান, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসে বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটায় নিরাপত্তাজনিত কারণে তারা পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালাতে পারেনি। তবে ভারতীয় পক্ষ আশ্বাস দিয়েছে, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত, আহত ২
সবচেয়ে বড় তেল শোধনাগার ‘রাস তানুরা’ বন্ধ করলো সৌদি আরব
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ