Monday, March 2nd, 2026, 4:20 pm

ডাসারে চেতনা নাশক খাইয়ে গৃহবধূ-কিশোরীকে অচেতন করার অভিযোগ!

Oplus_131072

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলায় অসৎ কর্মের উদ্দশ্যে এক গৃহবধূ ও কিশোরীকে একই সঙ্গে কোমল পানীয়র সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে আকাশ হাওলাদার (১৯) নামে এক লম্পট যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই  যুবক সম্পর্কে ভুক্তভোগী কিশোরীর চাচাতো ভাই এবং গৃহবধূর দেবর। আজ সোমবার সকালে ওই বিষয়টি ফাঁস হলে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে খবর পেয়ে সোমবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার অসৎ কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই গৃহবধূ ও কিশোরীকে কোমল পান পানীয়র সাথে চেতনা নাশক মিশিয়ে পান করতে দেয়। এ পানীয় দ্রব্য পান করার কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাদের দুজনকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর শহরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। তবে অভিযুক্ত আকাশ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ফজলগঞ্জ বাজারের ‘মৌ ফার্মেসী’ থেকে সেডিল ৫ মি.গ্রা. ট্যাবলেট কিনেছিলেন। পরবর্তীতে সেই ওষুধ পানীয়র সাথে মিশিয়ে ওই কিশোরী এবং গৃহবধূকে পান করান। এর পরপরই তারা দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। অপরদিকে এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনা সৃষ্টি হয়। পরে খবর পয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাসার থানা পুলিশ। তবে ভুক্তভোগীদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসন। এ ব্যাপারে ভুক্তভোগীর এক স্বজন জানান, অসৎ উদ্দেশ্য এসব করা হয়েছিল। বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি করায় সংশ্লিষ্ট ফার্মেসী এবং অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।