নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভা কক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা শেষে হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপুকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করাকে কেন্দ্র করে করা একটি এজাহারের সূত্র ধরে রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুদাসপুর থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম তপুর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকে নাজিরপুর বাজার থেকে গ্রেফতার করে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, চাঁদাবাজী সংক্রান্ত একটি মামলায় রাকিবুর রহমানকে রোববার দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুর রহমান এর আদালতে হাজির করে জামিন চাওয়া হয়। পরে আদালত তার জামিনামঞ্জর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


আরও পড়ুন
বিষাক্ত রঙে সেমাই, নীরব প্রশাসন—পীরগঞ্জে জনস্বাস্থ্য ঝুঁকি
রমজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
তেরোখাদায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ